• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাসিক মেয়রের সাথে ‘ডাব্লুবিসি এশিয়া সিলভার সুপার ফ্লাইওয়েট’ শিরোপা বিজয়ী বক্সার উৎসবের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২ জুন, ২০২৪

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘বেক্সিমকো এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপ (এক্সবিসি) ৩.০’ প্রতিযোগিতায় ‘ডাব্লুবিসি এশিয়া সিলভার সুপার ফ্লাইওয়েট’ শিরোপা বিজয়ী বক্সার উৎসব আহমেদ। রবিবার রাত সাড়ে ৯টায় নগর ভবনে রাসিক মেয়রের সাথে সাক্ষাৎ করেন বক্সার উৎসব। এ সময় বক্সার উৎসব আহমেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র।

Advertisements

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, বক্সার উৎসব আহমেদ এর মাতা আশা খাতুন।

উল্লেখ্য, ২৫ মে দেশে বক্সিং নিয়ে সবচেয়ে বড় আয়োজন ‘বেক্সিমকো এক্সেল বক্সিং চ্যাম্পিয়নশিপ (এক্সবিসি) ৩.০’  অনুষ্ঠিত হয়। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথমবারের মতো বক্সিংয়ে মর্যাদাবান ডাব্লুবিসি (ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল) বেল্টের জন্য অংশ নিয়ে বাজিমাত করেছেন ২০ বছর বয়সী বক্সার উৎসব আহমেদ। এবারের এই বক্সিং প্রতিযোগিতায় মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ইরান, ভারত, তানজানিয়া এবং চীন থেকে আসা মোট ২২ জন বক্সার অংশ নেন। শেষ ম্যাচে ‘ডাব্লুবিসি এশিয়া সিলভার সুপার ফ্লাইওয়েট’ শিরোপা জিতে নেন রাজশাহীর কৃতি সন্তান উৎসব। সুপার ফ্লাইওয়েট বিভাগে ভারতীয় বক্সার মাজহার হুসেনকে হারিয়েছেন তিনি।


আরো খবর