• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি-এর প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২ জুন, ২০২৪

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর যৌথ প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশন অ্যান্ড এভিডেন্স শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। আজ রবিবার সকাল সাড়ে ৯ টা বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Advertisements

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা এবং মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর অন্যতম সদস্য প্রফেসর ড. এস.এম. কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর পরিচালক প্রফেসর নাসির উদ্দিন আহমেদ।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্যে প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ গোফফার খান। এরপর বক্তব্য প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা।
কর্মশালায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সাইন্স-এর ডীন প্রফেসর মো. শহীদুর রহমান, সেন্টার ফর ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চ (সিআইআর) -এর ডিরেক্টর প্রফেসর ড. এ.এইচ.এম. রহমতুল্লাহ ইমন, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. কাজী খাইরুল ইসলাম, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের শিক্ষক ও আইকিউএসির কর্মকর্তাবৃন্দ।

প্রফেসর ড. এস.এম. কবির তার বক্তব্যে অ্যাক্রেডিটেশনের জন্য প্রস্তুতি: ডকুমেন্টেশন এবং এভিডেন্স -এর বিভিন্ন দিক যেমন, অ্যাক্রেডিটেশ প্রক্রিয়ার জন্য পদ্ধতি, টুলস এবং সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট (এসএআর) তৈরির বিষয়ে ব্যাখা করেন। কর্মশালায় বক্তব্য রাখেন প্রফেসর নাসির উদ্দিন আহমেদ ।

কর্মশালায় শেষ পর্যায়ে ৫ টি প্রোগ্রামের সেলফ- অ্যাসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর সদস্যদের মধ্যে একটি প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়ে প্রশিক্ষণ কর্মশালার পরিসমাপ্তি ঘটে।


আরো খবর