• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে বিপুল পরিশান চোলাইমদ সহ তিনজন গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ১ জুন, ২০২৪

রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল গোদাগাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাইমদ মদ সহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে গোদাগাড়ীর সুন্দরপুর দলদলাগ্রামে এ অভিযান চালায় র‌্যাব। শনিবার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

Advertisements

র‌্যাব জানায়, রাজশাহীর সদর কোম্পানী একটি দল শনিবার সকালের গোদাগাড়ী থানার সুন্দরপুর দলদলা গ্রামের মনোরঞ্জন সরদারের বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ি থেকে ১ হাজার ১২ লিটার চোলাইমদ উদ্ধার হয়। চোলাইমদ তৈরি অভিযোগে গ্রেপ্তার করা হয় তিনজনকে।

গ্রেপ্তারকৃতরা হলো আসামী ডাবলু টুডু (২৭), লক্ষন সরেন (২৪) ও কোরবান আলী (৪৮)। তারা সকলেই গোদাগাড়ীর সুন্দরপুর এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা জানায়- দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় তারা চোলাইমদ তৈরি করে গোদাগাড়ীসহ বিভিন্ন এলাকার মাদক সেবনকারীর কাছে বিক্রি করে আসছিল। গ্রেপ্তারকৃতদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।


আরো খবর