• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সরকার চাই, খেলাধুলার মধ্য দিয়ে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে উঠুক: রাসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৩১ মে, ২০২৪

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আমাদের রাজশাহী এক সময় ক্রিকেট-ফুটবলের সুতিকাগার হিসেবে চিহ্নিত ছিলো। তৎকালীন পূর্ব পাকিস্তানে পরবর্তী বাংলাদেশে অনেক খেলোয়ার তৈরি হয়েছে। যারা রাজশাহী থেকে তৈরি হয়ে বিশ্বের সেরা সেরা খেলোয়ার হয়েছেন।
খালেদ মাসুদ পাইলট ও এখন শান্ত আছে, তাদের মতো ভবিষ্যতে আরও অনেকে তৈরি হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীর ও মন গঠন করে। আমাদের সরকার চাই, খেলাধুলার মধ্য দিয়ে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে উঠুক। সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
শুক্রবার (৩১ মে) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাশ বাংলাদেশ চত্বরে সমাজকর্ম বিভাগের প্রিমিয়ার লীগ-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।
তিনি আরও বলেন, আজকের ছাত্র সমাজের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে সুষ্ঠু ও জীবন গঠনের জন্য খেলাধুলা ও সুস্থ বিনোদনকে আপনারা বেছে নিবেন এবং এরমধ্যে দিয়ে আপনার পরিবার, সমাজ ও দেশের সার্বভ্রমত্ব আরও শক্তিশালী হবে, সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব।
সম্মানিত অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মতিন। শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।


আরো খবর