• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীেতে সরঞ্জামাদিসহ ৭ জুয়াড়ি  জুয়ার

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ৩১ মে, ২০২৪

 

রাজশাহী নগরী’র মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ  ও তাসসহ ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

Advertisements

গ্রেপ্তারকৃতরা হলো- মিলন (৩০), নবিরুল ইসলাম (৩০), বরজাহান (৫৭), সম্রাট আলী (২৮), আলমগীর হোসেন (৪৮), জিয়ারুল ইসলাম (৩৫) ও মিজানুর রহমান (২২) । তারা সবাই রাজশাহী নগরীর মতিহার থানার খোজাপুর এলাকার বাসিন্দা।

নগর পুলিশষ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নগরীর মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিম রাত সাড়ে ৮ টায় খোজাপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে  মতিহার থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর