• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পুঠিয়ায় ব্যাটারি চালিত ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

রাজশাহীর পুঠিয়ায় ব্যাটারি চালিত ভ্যানের চাকায় পিষ্ট হয়ে জামিলা খাতুন নামের সাড়ে চার বছরের এক শিশু নিহত হয়েছে। সে নকুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

Advertisements

বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে আটটার দিকে পুঠিয়ার নকুলবাড়িয়া বগুড়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জামিলা ওই গ্রামের জুয়েল রানার মেয়ে।

নিহতের ফুফা আফাল উদ্দিন জানান, জামিলা তার সমবয়সী আরেকজন প্রতিবেশীর সাথে বাড়ির সামনে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল। এসময় উত্তর দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যান তার উপর দিয়ে চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ভ্যানচালক তাকে মৃত দেখে দ্রুত পালিয়ে যায়। পরে সাথে থাকা বাচ্চাটি এসে খবর দিলে পরিবারের লোকজন সেখানে গিয়ে তার লাশ দেখতে পায়। তবে ভ্যানচালকের পরিচয় জানা যায়নি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, শিশু জামিলার মৃত্যু মর্মান্তিক। তবে পালিয়ে যাওয়া ভ্যানচালকের সন্ধান করা হচ্ছে। ওই শিশুর পরিবারের কথা বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আরো খবর