• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ২৯ মে, ২০২৪

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী গোলাম রহমান (৪০) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার (২৯ মে) বেলা সাড়ে ১১ দিকে বাঘা-আড়ানী সড়কের আমোদপুর মোড়ে গরু বহনকারী ভটভটির ধাক্কায় সে নিহত হন। গোলাম রহমান বাঘা পৌরসভার মুশিদপুর কাজী পাড়া গ্রামের মৃত জাব্বার আলীর ছেলে।

Advertisements

জানা গেছে, নিহত গোলাম রহমান বাগাতিপাড়ার মালঞ্চি হাট থেকে কাঁচা সবজি কিনে আটোভ্যানে নিজ বাড়ি ফিরছিলেন। সে বাঘা-আড়ানীর সড়কের আমোদপুর মোড়ে পৌঁছালে অপর দিক থেকে ভটভটি ধাক্কায় দেয়। এতে সে ছিঁটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র নিয়ে গেলে চিকিৎসক হাসিবুল হাসান তাকে মৃত ঘোষণা করে।

নিহত গোলাম রহমানের পিতা সাব্বির হেসেন বলেন, আমার ছেলে বিভিন্ন এলাকা থেকে সবজি ক্রয় করে এনে বাঘা বাজারে বিক্রি করে। অন্যদিনের মতো সবজি কিনে আসার সময় সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, কারও কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে ঘটনাস্থল থেকে ভটভটির চালক আবু শাহিন আলীকে সহ তার ভটভটি আটক করা হয়েছে। শাহিন আলী নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের আকবর আলীর ছেলে। এব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর