• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে সীল মারা ব্যালট নিয়ে বুথের মধ্যেই ছাত্রলীগ নেতার সেলফি!

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ২৯ মে, ২০২৪

 

সীল মারা ব্যালট নিয়ে বুথের মধ্যেই তার সেলফি তুলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিলেন ওমর ফারুক ফারদিন নামের এক ছাত্রলীগ নেতা।

Advertisements

তিনি জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বুধবার (২৯ মে) সকালে ভোটগ্রহণ চলাকালে রাজশাহীর পবা উপজেলা নির্বাচনের একটি কেন্দ্রে এই ঘটনা ঘটে

ফারুক ফারদিন নামের ওই ছাত্রলীগ নেতার গ্রামের বাড়ি পবা উপজেলার পারিলা ইউনিয়নের মাড়িয়া গ্রামে। সকালে তিনি কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে বুথে ভেতর ঢোকেন। আর ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও ফারদিন সেটি নিয়েই ঢোকেন। এরপর বুথে সীল দেওয়া ব্যালট নিয়ে সেলফিও তোলেন।

আর ভোট দেওয়ার পর ফারুক ফারদিন তার ফেসবুক প্রফাইলে একটি ছবি পোস্ট করেন। এতে দেখা যায়, ছবিটি বুথের ভেতরই তোলা। ফারদিনের হাতে রয়েছে সীল মারা ব্যালট। এতে আনারস প্রতীকে সীল দেওয়া দেখা গেছে। আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু।ছাত্রলীগ নেতার এই ঘটনা জানাননি হওয়ার পর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানতে চাইলে উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার বলেন, এই বিষয়টি কিছুক্ষভ আগেই তার নজরে এসেছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। ফারদিনকে খোঁজ করা হচ্ছে।


আরো খবর