রাজশাহীর মোহনপুর ৬ষ্ঠ উপজেলা পরিষদ তৃতীয় ধাপে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এবার প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। একই সঙ্গে প্রতিটি ইউনিয়নে দায়িত্বে পালন করবেন একজন ম্যাজিস্ট্রেট।
প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার এবং বিজিবি সমন্বয়ে নিরাপত্তার দায়িত্বে থাকবে ভোট কেন্দ্র গুলো, ইতি মধ্যে ভোট গ্রহণের সব রকম প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জামাদি।
ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে এসব সরঞ্জামাদি বুঝে নিয়েছেন। তবে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছানো হলেও ব্যালট পৌঁছানো হবে বুধবার সকালে।মঙ্গলবার দুপুর থেকে উপজেলা পরিষদ হলরুম হতে বিতরণ করা হয়েছে এসব সরঞ্জামাদি। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কেন্দ্র ইনচার্জ উপস্থিত থেকে বুঝে নিয়েছেন ভোটের সরঞ্জামাদি। এরপর পুলিশ ও আনসার সদস্যদের পাহারায় নিয়ে যাওয়া হয়েছে নির্ধারিত কেন্দ্রে।
বুধবার (২৯ মে) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। এবার এই উপজেলায় ভোট গ্রহণ করা হবে ব্যালটে।
এই উপজেলায় এবার নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস (পুরুষ) চেয়ারম্যান পদে পাঁচ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আয়শা সিদ্দকা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় র্যাব, পুলিশ, আনসার ভিডিপির সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। এই নির্বাচনে এবার মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫টি। বুথ সংখ্যা ৩৪৬ টি, আর ভোটার রয়েছেন ১লক্ষ ৪৫ হাজার ৫৪৩ জন। পুরুষ ভোটার ৭২ হাজর ৭০৪ জন। মহিলা ভোটার ৭২ হাজার ৮৩৯ জন। এর মধ্যে ঝুকিপূর্ণ ১৬ টি অতি ঝুকিপূর্ণ ২৭ টি সাধারণ ভোট কেন্দ্র ২ দুটি রয়েছে।
উল্লেখ্য, মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা পরিষদের আল মোমিন শাহ গাবরু, কাপ পিরিচ আলহাজ্ব এনামুল হক (ঘোড়া প্রতীক) ও আফজাল হোসেন বকুল আনারস, আরলগীর মোরশেদ রনজু (মোটরসাইকেল প্রতীক) মেহবুব হাসান রাসেল দোয়াত কলম প্রতীকে।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বিন বেল্লা (টিওবয়েল প্রতীক), আঃ রউফ (টিয়া পাখি) প্রতীক মশিউর রহমান উড়োজাহাজ, হাবিবুর রহমান মিঠু তালা মার্কা নিয়ে লড়বেন। অপরদিকে, সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে রাবিয়া খাতুন সীমা (কলস প্রতীকে) সানজীদা রহমান রিক্তা প্রজাপতি, ডলি আক্তার,ফুটবল, হাবিবা বেগম, পদ্মফুল, শ্রীমতি পলি রানী সেলাই মেশিন লড়বেন।স্ট্রাইকিং ফোর্স বা মোবাইল ফোর্স প্রস্তুত থাকবে ।