• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীর দুটি উপজেলার নির্বাচন আগামীকাল, প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। ইতিমধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

Advertisements

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ১১ জন, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ১৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জন প্রার্থী রয়েছেন। পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন। এই উপজেলার ভোট কেন্দ্রের সংখ্যা ৮৪টি। এরমধ্যে ৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

দুই উপজেলায় মোট ভোটকক্ষের সংখ্যা ৬২৬টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬০ হাজার ৮৩৮ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩০ হাজার ৯০১ জন ও নারী রয়েছেন এক লাখ ২৯ হাজার ৯৩৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৩ জন। মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন আছেন। এই উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৪৫টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে ৭টি।

মোট ভোট কক্ষের সংখা ৩৪৬টি। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৭২ হাজার ৭০৪ জন, এবং নারী ভোটার সংখ্যা ৭২ হাজার ৮৩৯ জন। সবগুলো কেন্দ্রে ২টি উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মঙ্গলবার বেলা ১১টা থেকে ভোটের সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। সেগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তা, সহকারি প্রিজাইডিং কর্মকর্তাসহ আনসার ও পুলিশ সদস্যরা। এর মধ্যে পবা উপজেলা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অধীনে। আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, প্রতিটা কেন্দ্রে পুলিশ অফিসাররা থাকবেন।

এছাড়াও কেন্দ্রের বাইরে সাদা পোষাকেও সদস্যরা থাকবেন। কেন্দ্রে সহযোগিতা করবেন আনসার সদস্যরা। প্রতিটা ইউনিয়নে মোবাইল টিম থাকবে। এছাড়াও আমাদের স্টাইকিং ফোর্স থাকবে। রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান জানান, মোহনপুর উপজেলায় প্রতিটা কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য থাকবে। এছাড়াও গোয়েন্দা সদস্য আইনশৃঙ্খলায় কাজ করবে। এর পাশাপাশি বিজিবি সদস্যরাও থাকবে।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার বলেন, ভোটগ্রহণের জন্য সকল প্রকার প্রস্তুতি শেষ হয়েছে। প্রিসাইডিং অফিসাররা ভোটের সরঞ্জাম সহকারি রিটার্নিং অফিসারদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা হবে এই দুই উপজেলায়।#


আরো খবর