• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বানেশ্বর মাদকদ্রব্যসহ চার মাদক কারবারী গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ২৭ মে, ২০২৪

 

রাজশাহী র‌্যাব-৫ সদর কোম্পানী একটি দল অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ চার মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।

Advertisements

রোববার রাত সাড়ে ১০ টার দিকে র‌্যাব পুঠিয়ার বানেশ্বরে অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইন উদ্ধার ও মাদক কারবারীদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো শাওন মিয়া (২২), হাবিব মিয়া (৩৫), সাইদুল সরকার (২৯) ও পলাশ ইসলাম (২০)। তারা সবাই পুঠিয়ার খুটিপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, র‌্যাবের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুঠিয়া থানার বানেশ্ব বাজারের অতুল পাল নামে এক ব্যক্তির টিন সেট বিল্ডিংয়ে কিছু মাদক কারবারী মাদকদ্রব্য বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজা ও ২৪ গ্রাম হেরোইন উদ্ধার করে।

একই সাথে গ্রেপ্তার করা হয় চারজনকে। পরে তাদের পুঠিয়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।


আরো খবর