• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২৭ মে, ২০২৪

রাজশাহী র‌্যাব-৫ এর একটি দল মোহনপুরে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে মোহনপুর উপজেলার কুঠিবাড়ী বাজারে এ অভিযান চালায় তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতর নাম শরিফ আহম্মেদ (১৯)। তিনি বাগমারার শিকদারি এলাকার আমজাদ হোসেনের ছেলে।

Advertisements

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারী শরিফ অটোভ্যান যোগে আম পরিবহণের সাথে কৌশলে ফেন্সিডিল নিয়ে মোহনপুর উপজেলার কুঠিবাড়ী বাজারে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার কাছে থাকা আমের বস্তায় তল্লাশী চালিয়ে ১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

র‌্যাব জানায়, শরিফ পেশায় একজন ট্রাকের হেলপার। ট্রাকে বিভিন্ন পণ্য পরিবহণের আড়ালে অবৈধ মাদক ফেনসিডিল পাচার করে আসছিল।

তিনি সংঘবদ্ধ মাদক চক্রের একজন সক্রিয় সদস্য। শরিফকে মোহনপুর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।


আরো খবর