• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী শিশু উদ্ধার করলো পুলিশ

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ২৭ মে, ২০২৪

রাজশাহী নগরী’র ডিঙ্গাডোবা মোড় এলাকা থেকে নিখোঁজ শিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি দল নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড় থেকে ওই শিশুকে উদ্ধার করে । গতকাল রোববার ওই শিশু কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মোল্লাপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।

Advertisements

উদ্ধারকৃত শিশু বুদ্ধি প্রতিবন্ধী ফাইমা (১০)। সে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মোল্লাপাড়া গ্রামের মো: ফারুকের মেয়ে।

নগর পুলিশ জানায়, ফাইমা রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মোল্লাপাড়া এলাকায় বসবাস করে। গতকাল রোববার (২৬ মে) বিকাল ৪ টায় ফাইমা বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় তার বাবা আশপাশ এলাকাসহ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তাকে কোথাও না পেয়ে কাশিয়াডাঙ্গা থানায় একটি নিখোঁজ জিডি করেন।

কাশিয়াডাঙ্গা থানার একটি টহল টিম শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। তারা রাতভর শিশুটিকে থানা ও পাশ্ববর্তী এলাকায় খোঁজ করে। অবশেষ সকাল সাড়ে ৭ টায় এসআই মিজানুর রহমান ও তার টিম ফাইমাকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোড় হতে উদ্ধার করে।

শিশু ফাইমাকে ফিরে পেয়ে তার বাবা-মা অত্যন্ত আনন্দিত। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় মেয়েকে ফিরে পেয়ে তারা কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আরো খবর