• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাসিক মেয়রের সাথে স্বাচিপ রাজশাহী জেলা ও রামেক শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৬ মে, ২০২৪

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর রাজশাহী জেলা ও রাজশাহী মেডিকেল শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ। আজ রবিবার দুপুর ২ টায় নগর ভবনের মাননীয় মেয়রের দপ্তর কক্ষে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা: এফ.এম জাহিদ, সাধারণ সম্পাদক ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মাহবুবুর রহমান খান বাদশা ও সাধারণ সম্পাদক ডা. রকিব সাদী। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র মহোদয়।

Advertisements

সাক্ষাৎকালে স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. হাফিজুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রামেক ছাত্রলীগের সাবেক সাধারণ ডা. মুমিনুল ইসলাম, রামেক ছাত্রলীগের সভাপতি শুভ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো খবর