• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণার দায়ে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ২৪ মে, ২০২৪

রাজশাহী নগরীতে নারীকে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা করার ঘটনায় প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বেলপুকুর থানা পুলিশনগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় থেকে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় আসামির কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৫ হাজার টাকা, স্বর্ণালংকার ও একটি আইফোন উদ্ধার করা হয়।

Advertisements

গ্রেপ্তারকৃতর নাম রুহুল আমিন ওরফে সুজন ওরফে মামুন (৩০)। তিনি নাটোর জেলার লালপুর থানার মোমিনপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

নগর পুলিশ জানায়, মাদারিপুর জেলার শিবচর থানা এলাকার এক নারীর সঙ্গে আসামি রুহুল আমিনের গত ১০ মে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়। গত ২০ মে ওই নারীকে বিয়ে করবে বলে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে রাজশাহীতে আসতে বলে।

ভুক্তভোগী নারী  রাজশাহী’র নওদাপাড়া আম চত্বরে এসে রুহুল আমিনের সঙ্গে দেখা করেন। তারা দুইজন রাজশাহীর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে ওই দিন রাত ১১ টায় বেলপুকুর থানার তাড়াশ গ্রামের রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির  বাড়িতে যায়। পরের দিন সকালে ওই নারী ঘুম থেকে উঠে দেখে তার মোবাইল ফোন, স্বর্ণালংকার ও ৪০ হাজার টাকা নাই এবং আসামি রুহুল আমিনও নাই। রুহুলের মোবাইল ফোন বন্ধ। রুহুল আমিনকে খোঁজাখুঁজি করে না পেয়ে নগরীর বেলপুকুর থানায় একটি এজাহার দায়ের  করেন।

এরই প্রেক্ষিতে বেলপুকুর থানা পুলিশের একটি দল রুহুল আমিনকে দ্রুত গ্রেপ্তারে অভিযান শুরু করেন।

বেলপুকুর থানার এসআই রিপন হোসাইন ও তাঁর টিম গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা টায় আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদে তিনি জানায় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া মালামাল গুলো তার বাড়িতে আছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি তল্লাশি করে ৩৫ হাজার টাকা, বিভিন্ন স্বর্ণালংকার ও একটি আইফোন উদ্ধার করা হয়। অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।


আরো খবর