• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কাটাখালী পৌর মেয়র মিতুর শপথ গ্রহণ

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

রাজশাহীর কাটাখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র রাবেয়া সুলতানা মিতু শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর তার সম্মেলনকক্ষে নতুন মেয়রকে শপথবাক্য পাঠ করান।

Advertisements

এরপর একই অনুষ্ঠানে পাশের জেলা নওগাঁ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নবনির্বাচিত নারী কাউন্সিলর সেলিনা খানম নাদিরাকেও শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার। পরে তিনি এ দুই জনপ্রতিনিধিকে দেশপ্রেমের সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের পর রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে থাকা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে যান কাটাখালী পৌর মেয়র রাবেয়া সুলতানা মিতু। তিনি জাতীয় নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে কর্মী-সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন। এর আগে গত ২৮ এপ্রিল রাজশাহীর কাটাখালী পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার মেয়র নির্বাচিত হন রাবেয়া সুলতানা মিতু। এ পৌরসভার সাবেক মেয়র (বরখাস্তকৃত) আব্বাস আলী তার স্বামী।


আরো খবর