• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২০ মে, ২০২৪

রাজশাহীতে যথযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ^ মেট্রোলজি দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’। দিবসটি উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisements

সভায় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় এবং মানুষের সেবা করা। সব ধর্মেই এর গুরুত্ব অপরিসীম। আমরা সেবা করতে গিয়ে অনেক সময় অধিক মুনাফার আশায় মানুষকে ওজন বা পরিমাপে কম দেই, যেটা চরম অপরাধ। মানুষ অনেক কষ্ট করে টাকা উপার্জন করে। সেই কষ্টের টাকা আমরা কোনোভাবেই বিনষ্ট হতে দিবো না।

হুমায়ূন কবীর বলেন, ফল পরিপক্ক হওয়ার আগে নামিয়ে ফেলে মানব দেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করে বাজারজাত করা হচ্ছে। এতে মানুষের চরম ক্ষতি হচ্ছে। এটা বিএসটিআই বা প্রশাসনের পক্ষে একাই নির্মূল করা সম্ভব নয়। আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। আপনাদের বাড়ির আশেপাশে যদি এই ধরনের ঘটনা ঘটে তবে আমাদের জানান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি বলেন, ফলে বা খাবারে রাসায়নিক ব্যবহারের ফলে এক দিকে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে অপর দিকে যে ব্যবহার করছে তার ইহকাল পরকাল সবই নষ্ট হচ্ছে। এ থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে।

এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন অভিযোগ সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিভাগীয় কমিশনার ।

বিএসটিআই’র উপপরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে র‌্যাব-৫ এর অধিনায়ক লেঃ কর্ণেল মুনীম ফেরদৌস, রাজশাহী চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এণ্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম নাহিদ বক্তৃতা করেন।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো খবর