• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

তানোর প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২০ মে, ২০২৪

রাজশাহীর তানোরে দ্রুতগামী ট্রাক চাপায় ৭বছরের শিশু নিহত হয়েছে।  আজ সোমবার সকালে তানোর উপজেলার পাঁচন্দর ইউপির চিনাশো মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মাহফুজ (৭)। সে পাঁচন্দর ইউপির চিনাশো গ্রামের মহাসেন আলীর ছেলে।
সূত্রে জানা গেছে, শিশু মাহফুজ সকালে অন্য শিশুদের সাথে মেইন সড়কে তালশাঁস খাওয়ার জন্য যায়। এসময় রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে মুন্ডুমালা থেকে তানোরের উদ্দেশ্যে যাওয়া একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে  ঘটনাস্থলেই মারা যায় শিশু মাহফুজ।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান,  এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ট্রাক চালককে গ্রেপ্তারের চেষণ্টা চলছে।


আরো খবর