• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করলেন এমপি আসাদ

মোহনপুর প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২০ মে, ২০২৪

“উন্নত পল্লী উন্নত দেশ’ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে বিআরডিবি বাস্তবায়িত পল্লী জীবিকায়ন প্রকল্পের ৩য়  পর্যায়ের সুফলভোগীদের মাঝে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ বিতরণ করা হয়েছে।

Advertisements

সোমবার (২০ মে) মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আয়শা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের এমপি মোহাঃ আসাদুজ্জামান আসাদ এসব ঋণ বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমপি আসাদ বলেন , ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ সুফলভোগীদের পাশে বিআরডিবি আছে। আমি এসব উদ্যোক্তাদের সব সময় সহযোগিতা করবো।ক্ষুদ্র উদ্যোক্তারাই একদিন বড় ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করবে।

আরও উপস্থিত ছিলেন মোহনপুর অফিসার ইনচার্জ (ওসি)  হরিদাস মন্ডল,  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান ,বিআরডিবি, মোহনপুর রাজশাহী, উপজেলা প্রকল্প কর্মকর্তা (অতি:দা:) নজরুল ইসলাম, পল্লী জীবিকায়ন প্রকল্প ৩য় পর্যায় মোহনপুর রাজশাহী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, মোহনপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা বিআরডিবি এর আয়োজনে মোহনপুর উপজেলায় সুফলভোগীদের  মাঝে ২৩ জন SME ঋণ ও ১২ জন ক্ষুদ্র ঋন মোট ৩৫ জনকে,  ৩০ লক্ষ টাকা বিতরণসহ চারা গাছ প্রদান করা হয়।

 


আরো খবর