• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ২০ মে, ২০২৪

রাজশাহীর গোদাগাড়ীতে গলায় ফাঁদ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়নে। মৃত যুবকের নাম মুরসালিন (২৬)। তিনি ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে বাড়ির লোকজন মুরসালিনকে খাবার খাওয়ার জন্য ডাকলে তাকে ঘরে পাওয়া যায় নি। বাড়ির লোকজন আশপাশ এলাকাসহ আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করলেও তার কোন সন্ধান মেলে না। আজ সকাল ১০টার দিকে তার মেজ ভাই বাড়ির পুরোনো মাটির দেওয়ালের পরিত্যক্ত ঘরের দরজা খুলে দেখতে পায় তার ঝুলন্ত মরদেহ।  পরে গোদাগাড়ী থানায় খবর দেয়া হলে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পরিবারের লোকজন জানান,  ১৮ মে মুরসালিনের বাবা তাকে ধান কাটার কাজ করার কথা বলে। এসময় তিনি  শরীর খারাপের কথা জানায়। তবে পরিবারের কারো সাথে তার কোনো ধরনের দ্বন্দ্ব ছিল না বলে জানিয়েছে তার পরিবার।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মতিন জানান, খবর পেয়ে মুরসালিনের মরদেহ উদ্ধার করে পোষ্টমর্টেমের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এব্যাপা থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান থানার ওসি।


আরো খবর