• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে ‘সংসদ সদস্যদের সাথে অপরাজিতাদের সংলাপ’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১৯ মে, ২০২৪

‘সংসদ সদস্যদের সাথে অপরাজিতাদের সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল  ১০টায় সীমান্তে অবকাশ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক সদস্য ও রাজশাহী উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি রোজেটি নাজনীন।

Advertisements

সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ত্বাবধানে খান ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুরের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, নাটোর-নওগাঁর সংরক্ষিত সংসদ সদস্য কুহেলী কুদ্দুস, নাটোর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, রাজশাহী মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও অ্যাডভোকেট ইয়াহিয়া।

উক্ত সংলাপে বিভিন্ন ইউনিয়নের  চেয়ারম্যান, ইউপি সদস্য, নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারী অধিকার সংশ্লিষ্ট বিভিন্নকর্মসূচীর সাথে সংশ্লিষ্ট সুধীজনসহ একশোর অধিক অপরাজিতা অংশগ্রহণ করেন।

সংলাপে বক্তারা নারীদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলেন। অংশগ্রহণকারী অপরাজিতারাও তাদের বিভিন্ন অভিজ্ঞতা, দাবী তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাডভোকেসী নেটওয়ার্ক কোঅর্ডিনেটর শাহীনা লাইজু ।


আরো খবর