• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

প্রখ্যাত ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১৯ মে, ২০২৪

এই প্রথম রাজশাহীতে প্রখ্যাত ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় স্যার যদুনাথ সরকারের ৬৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজশাহী নগরীর রাণীবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের উদ্যোগে এ স্মরণসভা করা হয়।

Advertisements

রাসিকের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও রাণীবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, লেখক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক, রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিনসহ রাণীবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। স্মরণ সভায় মূখ্য আলোচক ছিলেন, শাহমখদুম কলেজের সাবেক অধ্যক্ষ ড. তসিকুল ইসলাম রাজা। স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন রাণীবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম।

স্মরণ সভায় বক্তরা বলেন, প্রখ্যাত ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার রাজশাহীর জন্য অনেক কিছু করে গেছেন। আমরা তার কথা প্রায় ভুলেই গেছি। তিনি একটা সময় রাজশাহী ছেড়ে ভারতে চলে যান। তিনি শুধু মাত্র রাজশাহীতেই নয়, ভারতেও একজন ইতিহাসবিদ হিসাবে পরিচিত। যার কারণে ভারতে প্রতিবছর তার মৃত্যু বার্ষিকী পালন করা হয়। স্যার যদুনাথ সরকার যেমন একজন ইতিহাসবিদ তেমনি শিক্ষা ক্ষেত্রে যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয়।


আরো খবর