• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১৮ মে, ২০২৪

রাজশাহী নগরীর হাইটেক পার্ক এলাকা থেকে   ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আজ শনিবার বিকেলে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও যুবককে গ্রেপ্তার করে ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শহিদ আলী (৫২)। তিনি রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চর মাজারদিয়াড় এলাকার মৃত হারেজ আলীর ছেলে।
নগর পুলিশ জানায়, আজ শনিবার বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার হাইটেক পার্ক এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল বিকেল সোয়া ৪ টায় রাজপাড়া থানার হাইটেক পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে শহিদ আলীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর