• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশুর মৃত্যু

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ১৮ মে, ২০২৪

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে নাহিদ নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১ টায় গোদাগাড়ী পৌরসভার সারাংপুর কাচারীপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
শনিবার দুপুরে পদ্মানদীতে গোসল করতে নেমে  নিখোঁজ হন ওই শিশু। নিহত নাহিদ  (০৮) ওই এলাকার দুলালের ছেলে। নাহিদ সারাংপুর কাচারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীরা জানান, শনিবার  দুপুর ১ টার দিকে নাহিদ ও তার চাচাত ভাই এক সাথে পদ্মায় গোসল করতে নামে। এক পর্যায়ে নাহিদকে না পেয়ে তার ভাই নাহিদের বাবাকে খবর দেয়। পরে সবাই খোঁজাখুঁজি করে নদী থেকে নিখোঁজ নাহিদের মরদেহ উদ্ধার করে।
 গোদাগাড়ী পৌরসভার প্যানেল মেয়র ও ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, নাহিদের মরদেহ শনিবার কাচারীপাড়া গোরস্থানে দাফন করা হয়।


আরো খবর