• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চরমাজারদিয়ায় গণসংযোগ করলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১৮ মে, ২০২৪

রাজশাহীর পবা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি খাতুন (বৈদ্যুতিক পাখা প্রতিক) দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন। প্রতিদিনের গণসংযোগের অংশ হিসাবে তিনি আজ শনিবার পবার চরমাজারদিয়া প্রত্যান্ত এলাকায় গণসংযোগ করেছেন।

Advertisements

গণসংযোগকালে তিনি চরের মানুষের সাথে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন ও তার বৈদ্যুতিক পাখা প্রতিকে ভোট ও দোয়া চান। একই সাথে তিনি স্থানীয় একটি যুব ক্লাবের সদস্য ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

সকালের দিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি খাতুন পবার প্রত্যান্ত এলাকা চরমাজারদিয়ার পূর্বপাড়া, স্কুলপাড়া, পশ্চিমপাড়াসহ বেশ কিছু এলাকায় যান ও সেখানকার ভোটারদের সাথে কথা বলেন। সাথে ভোটারদের মাঝে তিনি লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণের সময় তিনি তার বৈদ্যুতিক পাখা প্রতিকে ভোট ও সকলের দোয়া চান। দিনভর গণসংযোগ শেষে তিনি চরমাজারদিয়া এলাকার একটি যুব ক্লাবের সদস্য ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে পপি বলেন, প্রত্যান্ত এলাকা চরমাজারদিয়া। নির্বাচন এলে ভোটের আশায় প্রার্থীরা এই এলাকায় আসেন, ভোট নেন, আবার চলে যান। কিন্তু ভোটের পর জনপ্রতিনিধিরা আর চরের মানুষের খোঁজ খবর রাখেন না। চরের মানুষের অনেক সমস্যা আছে। যা জনপ্রতিনিধিরা কখনো শোনেন না।

তিনি বলেন, আমি কথা দিচ্ছি, আমাকে আপনাদের মেয়ে মনে করে যদি ভোট দেন আমি বিজয়ী হলে আপনাদের সমস্যা শুনবো, পর্যায়ক্রমে সমস্যার সমাধান করার চেষ্টা করবো। তিনি চরবাসির উদ্দেশ্যে বলেন, আমি বিজয়ী হলে আমার কাছে আপনাদের যেতে হবে না, আমি নিজে আপনাদের কাছে আসবো। খোঁজ খবর নিবো।

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির, ব্যবসায়ী শুকুর আলী, শামসুল ইসলাম, সালমান রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা।

 

 


আরো খবর