• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পবায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ১৭ মে, ২০২৪

আগামী ২৯ মে পবায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিন্দ্বন্দী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান শুক্রবার বিকাল চারটায় পবার নওহাটা সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

Advertisements

পবা পিস ফ্যাসিলেটেটর গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান পবা পিস এ্যাম্বাসেডর অধ্যাপক আশরাফুল হক তোতা। পবা পিএফজির কো-অর্ডিনেটর সোহেল মাহবুব এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রোজেক্ট এর রাজশাহী জেলা সমন্বয়কারী নাজমুল হুদা মিনা।

উপস্থিত থেকে জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, চেয়ারম্যান প্রার্থী আ. রশীদ, চেয়ারম্যান প্রার্থী ডেভিড রিচার্ড মুর্মু, ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম, মোঃ সারোয়ার আলম মানিক, প্রদীপ কুমার সাহা পিংকু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি খাতুন।

এসময় প্রার্থীরা আসন্ন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার অঙ্গিকার করেন। উপস্থিত জনগণও অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সহযোগিতা এবং সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দেয়ার শপথ করেন। অনুষ্ঠানে পবা পিএফজির পিস এ্যাম্বাসেডর, পিএফজির উপদেষ্ঠা, সদস্য এবং পবার বিভিন্ন এলাকার ভোটারগণ অংশগ্রহণ করেন।


আরো খবর