• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পুলিশের সহযোগিতায় নিখোঁজ শিশু ফিরলো পরিবারের কাছে

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ১৫ মে, ২০২৪

পুলিশের সহযোগিতায় নিখোঁজ এক শিশু তার পরিবারের কাছে ফিরেছে।  রাজশাহী নগরীর শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় ঈশ্বরদী রেল স্টেশন থেকে নিখোঁজ শিশু উদ্ধার হয়। ঐ শিশু গত ১৩ মে  শাহমখদুম থানার ওমরপুর এলাকা থেকে নিখোঁজ হয়।

Advertisements

উদ্ধারকৃত শিশু মো: রিসালাত রায়নান (১০)। সে রাজশাহী নগরীর শাহমখদুম থানার সন্তোষপুরের রাশেদুল ইসলামের ছেলে।

জানা যায়, শিশু রিসালাত রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার সন্তোষপুরের একটি ক্যাডেট মাদ্রাসায় পড়ালেখা করত। সে প্রতিদিন ভোর ৬ টায় মাদ্রাসায় যেত। আর রাতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসত। গত ১৩ মে সে তার প্রতিদিনের মত ভোর ৬ টায় বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় যায়।

রাতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে আনতে গিয়ে দেখে সে মাদ্রাসায় নাই। শিক্ষকদের সঙ্গে কথা বলে জানাতে পারেন সেদিন সে মাদ্রাসায় আসলেও ক্লাস না করে চলে যায়। তখন তার বাবা আশপাশ এলাকাসহ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তাকে কোথাও না পেয়ে শাহমখদুম থানায় একটি নিখোঁজ জিডি করেন।

নগরীর শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার নুর আলম সিদ্দিকী নিখোঁজ শিশুকে দ্রুত উদ্ধারের নির্দেশ প্রদান করেন।

পরে শাহমখদুম থানা পুলিশ পুলিশ শিশু রিসালাতকে উদ্ধারে অভিযান শুরু করেন। শাহমখদুম থানা পুলিশ আরএমপিসহ শহরের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনায় করে বুঝতে পারে ঐ শিশু আমচত্বর থেকে পায়ে হেঁটে রাজশাহী রেলস্টেশনের দিকে গেছে। থানা পুলিশ ঐ শিশুর বাবার সঙ্গে কথা বলে জানতে পারেন তার নানার বাড়ি নাটোর জেলার আব্দুলপুরে। পুলিশ তার নানার বাড়িতে খোঁজ করতে বলে। শিশু রিসালাতের বাবা তার নানার বাড়ি খোঁজ নিয়ে জানতে সে ওখানে যায়নি। তখন পুলিশ তার বাবাকে আব্দুলপুর রেল স্টেশনসহ তার আগের ও পরের রেল স্টেশনে খোঁজ নিতে বলেন। পুলিশের নির্দেশনা পেয়ে তার মামা গত ১৪ মে রাত ৮ টায় ঈশ্বরদী রেল স্টেশনে খোঁজ নিয়ে শিশু রিসালাতকে উদ্ধার করে।

রিসালাতকে ফিরে পেয়ে তার বাবা অত্যন্ত আনন্দিত। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ছেলেকে ফিরে পেয়ে তারা আরএমপি’র শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শিশু রিসালাতের বাবা জানায়, তার ছেলে পরিবারের কাউকে কিছু না বলে তার নানার বাড়ি আব্দুলপুর যাওয়ার জন্য ক্লাস না করে রাজশাহী রেলওয়ে স্টেশন  থেকে ট্রেনে ওঠে।  কিন্তু ভুল করে আব্দুলপুরে না নেমে ঈশরদী রেলওয়ে স্টেশনে চলে যায়।


আরো খবর