• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পবায় কাবিটা কর্মসূচির স্বল্প ব্যয়ে সিসি রাস্তার উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৩ মে, ২০২৪

রাজশাহীর পবায় এই প্রথম দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের  গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় স্বল্প ব্যয়ে সিসি ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়েছে। উপজেলার হরিপুর ইউনিয়নের বেড়পাড়ার হঠাৎপাড়ায় এ রাস্তার উদ্বোধন করা হয়।
রোববার (১২ মে)  প্রধান অতিথি থেকে এ রাস্তার উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। এসময় উপস্থিত ছিলেন পবা উপজেলার  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, হরিপুর ইউপির সদস্য সাইদুর রহমান বাদলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বাস্তবায়নে  তিন লাখ পঞ্চান্ন হাজার টাকায় মাটির কাজসহ প্রায় ৪শ’ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট চওড়া এ রাস্তা নির্মাণ করা হয়েছে। সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ-এর অনুপ্রেরণায়  এই রাস্তা নির্মাণ করা হয়। টেকসই উন্নয়নের লক্ষ্যে আগামীতে গ্রামীণ রাস্তা গুলোকে এভাবেই নির্মাণ করার তাগিদ দেন সংসদ সদস্য।


আরো খবর