• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পবা উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে গেলেন চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলী ও মানজাল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১২ মে, ২০২৪

রাজশাহীর পবায় আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল রোববার। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলার পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল।

Advertisements

এই নির্বাচনে চেয়ারম্যান পদে ও পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দিয়েছিলেন ২০ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

বর্তমানে চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো: ওয়াজেদ আলী খাঁন, মো: ফারুক হোসেন (ডাবলু), মো: এমদাদুল হক এমদাদ, মো: সাইফুল বারী ভুলু, মো: আব্দুর রশিদ ও ডেভিড রিচার্ড মুর্মু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মোসা: আরজিয়া বেগম, মোসা: হাসিনা খাতুন, মোসা: চেনবানু ও মোসা: পলি খাতুন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মো: ফরিদুল ইসলাম রাজু, মো: শহিদুল ইসলাম, মো: কামরুজ্জামান, মো: নাজমুল ইসলাম, মো: রফিকুল ইসলাম, মো: সরওয়ারে আলম (মানিক), শ্রী প্রদীপ কুমার সাহা ও মো: আসাদুজ্জামান আসাদ।

আজ ১৩ মে সোমবার প্রতিক বরাদ্ধ দেয়া হবে। ২৯ মে বুধবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালট এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলায় ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ভোট কেন্দ্র সংখ্যা ৮৪টি, ভোট কক্ষের সংখা ৬২৬টি, মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬০ হাজার ৮৩৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩০ হাজার ৯০১ জন ও মহিলা এক লাখ ২৯ হাজার ৯৩৪ জন এবং হিজড়া ৩ জন।


আরো খবর