• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১২ মে, ২০২৪

রাজশাহী নগরীর কাঠালবড়িয়ার মোড়ে অভিযান চালিয়ে দুই বছর কারাদণ্ড এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর  কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গতকাল মনিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি ইমরান ওরফে নয়ন। তিনি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গোবিন্দপুরের মৃত বরজাহানের ছেলে।

Advertisements

নগর পুলিশ জানায়-  ইমরানের বিরুদ্ধে  কাশিয়াডাঙ্গা থানায় মাদক মামলায় দুই বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। গতকাল শনিবার দুপুরে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,  ইমরান কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় অবস্থান  করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার একটি দল  অভিযান পরিচালনা করে ইমরানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার এসআই মো: মকলেসুর রহমান গত ২০১৯ সালের ৫ এপ্রিল রাত সোয়া ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর থেকে আসামি মো: ইমরানকে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন। এসআই মো: মকলেসুর রহমান আসামি ইমরানের বিরুদ্ধে এজাহার দায়ের করলে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে কাশিয়াডাঙ্গা থানার এসআই মো: আল এমরান আসামি ইমরানের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত বিচার শেষে এক রায়ে আসামি ইমরানকে এ সাজা প্রদান করেন।


আরো খবর