• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে ছাগল চুরির অভিযোগে দুই চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ১০ মে, ২০২৪

রাজশাহী নগরীর এয়ারপোর্ট থানার পাইকপাড়া এলাকা থেকে ছাগল চুরির অভিযোগে দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর  এয়ারপোর্ট থানা পুলিশ গতকাল দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ছাগল উদ্ধার হয় এবং তাদের অটোরিকশা জব্দ করা হয়।

Advertisements

গ্রেপ্তারকৃতরা হলো- সাঈদ ইসলাম (২১) ও আশিক ইসলাম ওরফে আদেশ (১৯)। সাঈদ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি খরবোনা গ্রামের মৃত মহর আলীর ছেলে ও আশিক একই থানার তালাইমারী বালুর ঘাট এলাকার মো: সাইদুল ইসলামের ছেলে।

নগর পুলিশ জানায়- গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ২ টায় সাঈদ ও আশিক নগরীর এয়ারপোর্ট থানার পাইকপাড়া এলাকার সালাউদ্দিনের একটি ছাগল তার বাড়ির সামনে থেকে চুরি করে। স্থানীয়রা দেখে চিৎকার শুরু করলে তারা  তারা ছাগলটি অটোরিকশায় তুলে পালিয়ে যায়। এসময় পাশেই ডিউটি করছিল এয়ারপোর্ট থানার এসআই মো: শরিফুল ইসলাম ও তার টিম।খবর পেয়ে তিনি স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ছাগলটি উদ্ধার হয়  এবং একটি অটোরিকশা জব্দ করা হয়েছে ।

পরে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় চুরির মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর