• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় দুই পক্ষের মারামারিতে ৪ জন আহত

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ৮ মে, ২০২৪

রাজশাহীর বাঘায় দুই পক্ষের মারামারিতে ৪ জন আহত হয়েছে। বুধবার (৮ মে) বিকাল ৪টায় মনিগ্রাম বাজারে এই ঘটনা ঘটেছে।

Advertisements

আহতরা হলেন-উপজেলার বলিহার গ্রামের সবজি ব্যবসায়ী শামীম হোসেন, তার পিতা আকছেদ আলী, ভাই আশিক হোসেন, শামীমের শ্বশুর আব্দুর রহিম। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার খেড়ুর মোড় এলাকার বলিহার গ্রামের রাজু আহমেদকে হুলুবাবা বলে তিরস্কার করে শামীম হোসেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসিবুল ইসলাম বলেন, আশিকের মাথায়, শামীমের নাকে ও আব্দুর রহিমের ডান হাতে আঘাত প্রাপ্ত হয়েছে।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো খবর