• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দুর্গাপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ের কলেজ অধ্যক্ষ শোকজ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ৮ মে, ২০২৪

রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় দাওকান্দি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হককে শোকজড্ করেছে নির্বাচন কমিশন। একই সাথে ৩ কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন ইসি।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার কল্যাণ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত ৭ মে রিটার্নিং অফিসার কল্যাণ চৌধুরী স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন দাওকান্দি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক। একই সাথে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এই মর্মে লিখিত অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ মোজাম্মেল হকের বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে ব্যাখা দিতে বলা হয়েছে।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক পত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে দাওকান্দি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কোন আচরণবিধির লংঘন করিনি, ওরা প্রোগ্রাম করছিলো আমি এমনিতে বসেছিলাম। তাছাড়া আমি কোনো দায়িত্বেও নাই’।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অধ্যক্ষ মোজাম্মেল হককে শোকজড্ করেছিলেন নির্বাচন কমিশন। রাজনীতি করেন না মর্মে দায় এড়াতে ইসি’র কাছে লিখিত মুচলেকা দিয়েছিলেন অধ্যক্ষ মোজাম্মেল হক।


আরো খবর