• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে দিন-দুপুরে এক বাড়ি থেকে সাড়ে চার লাখ টাকার মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ৮ মে, ২০২৪

রাজশাহী নগরীর কাটাখালি পৌরসভার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় এক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দিনে দুপুরে বুধবার দুপুরে ওই এলাকার জাহাঙ্গীর ড্রাইভারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চোররা ওই বাড়ি থেকে প্রায় সাড়ে চার লাখ টাকার মালপত্র চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে নগরীর কাটাখালি থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

Advertisements

বাড়ির মালিক জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের মত জাহাঙ্গীর ও তার সন্তান কাজে বের হন। জাহাঙ্গীরের স্ত্রী জুলেখা বেগম সবজি বাজার করতে বৌ বাজারে যান। বৌ বাজার থেকে বাড়ি ফিরে তিনি দেখতে পান বাড়ির আলমারি, সুকেশ, বাক্সো সব কিছুর তালা ভাঙ্গা। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন বাড়িতে চোর ঢুকে মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরিকৃত মালামালের মধ্যে রয়েছে, সাড়ে তিন ভরি স্বর্ণের গহনা, দুই ভরি রুপা ও নগদ ৩০০০০ টাকা।

এ বিষয়ে জাহাঙ্গীর আলম কাটাখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর কাটাখালি থানা পুলিশ জাহাঙ্গীর আলমের বাড়ি পরিদর্শন করেন। বিষয়টি খতিয়ে দেখে মালামালপত্র উদ্ধার ও চোর গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে।

 


আরো খবর