• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় সিগারেট বাঁকি না দেওয়া দোকানে হামলা ও ভাংচুরের অভিযোগ

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ৮ মে, ২০২৪

রাজশাহীর বাঘায় সিগারেট বাঁকি না দেওয়া দোকানে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৮ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা বাজারে এই ঘটনা ঘটেছে।

Advertisements

জানা যায়, আবুল তালেব দীর্ঘদিন থেকে দিঘা বাজারে বিসমিল্লাহ স্টোর নামে একটি মুদি খানার দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। এ দোকানে দিঘা দাবিয়াতলা গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন সিগারেট বাঁকি চায়। বাঁকি দিতে না চাওয়ায় তার দোকানের সামনে থাকা ডিম ভাংচুর করে চলে যায়। পূনরায় তার লোকজন নিয়ে এসে তাকে মারপিট করা হয়েছে।

আবু তালেব দিঘা বলারবাড়ি গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে ব্যবসা করে।

আবু তালেব বলেন, এর আগেও সিগারেট বাঁকি নিয়ে টাকা দেয়নি। টাকা চাইলে খারাপ আচরন করে। আবারও সিগারেট বাঁকি নিতে আসলে না দেওয়ায় আমাকে লাঞ্চিত করে দোকানের সামনে থাকা ডিম ভাংচুর করেছে।

নাসির উদ্দিন বলেন, বাজারে কোন দোকানে বাঁকি নেই। কাছে টাকা না থাকায় সিগারেট চেয়ে না পেয়ে একটি অনাকাংক্ষিত ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বাউসা ইউনিয়নের দিঘা ১ নম্বর ওয়ার্ড মেম্বার আবদুল আজিজ ও বাজার কমিটির সভাপতি ফজলুর রশিদ বলেন, বিষয়টি নিয়ে বাজার কমিটি বসে ব্যবস্থা নিব।

বাঘা থানার এসআই শুকুর আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।


আরো খবর