• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অর্ণা জামানের সাথে বিপিজেএ রাজশাহী শাখার নেতৃবৃন্দে সাক্ষাৎ

নিজস্ব প্রতিদেক
সর্বশেষ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পত্নী শাহীন আকতার রেনী ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে উপশরস্থ নিজ বাস ভবনে যান।

Advertisements

সেখানে শাহীন আকতার রেনী উপস্থিত না হতে পারলেও নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ডা. আনিকা ফারিহা জামান অর্ণার সাথে সাক্ষাৎ করেন। সেই সাথে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর শাহীন আকতার রেনীর পক্ষে ফুল গ্রহণ করেন অর্ণা জামান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নব-নির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম তোতা, সহ-সভাপতি শাহিন খান ও আলী এহসান তুহিন, সাধারণ সম্পাদক সামাদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ আলী, অর্থ সম্পাদক মিলন শেখ ও মোখলেসুর রহমান মুকুল, সাংগঠনিক ও প্রচার সম্পাদক সামিউল ইসলাম শামিম এবং নির্বাহী সদস্য রাশেদুর রহমান রাসেল।

শুভেচ্ছা জানানো শেষে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা নব-নির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করান। নব-নির্বাচিত কমিটির সাথে থাকবেন বলে প্রতিশ্রুতিও দেন তিনি। সেই সাথে অত্র এসোসিয়েশনের পাশে থাকবেন বলে আশ^াস প্রদান করেন তিনি।


আরো খবর