• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে ভস্মিভূত, ক্ষতি ১০ লাখ টাকা

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪

রাজশাহীর বাঘায় অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে ক্ষতি হয়েছে ১০ লাখ টাকা। সোমবার (৭ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর জামে মসজিদের মুয়াজিন ও গোকুলপুর গ্রামের মৃত নয়ব উদ্দিনের ছেলে আমির উদ্দিনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Advertisements

বাড়ির মালিক আমির উদ্দিন বলেন, অসাবধানতা বশত: বাড়িতে রান্না ঘরের চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দল আসার আগে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রন করতে করতে বাড়ির ৫টি ঘরের সমস্ত মালামাল পুড়ে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এতে আমি নিশ^ হয়ে গেছি। আমার আর কিছুই নেই, যা ছিল সব আগুনে পুড়ে গেছে।

এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বও ও গোকুল গ্রামের বাসিন্দা সালাউদ্দিন মিলটন বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি চেয়ারম্যান মেরাজুল ইসলামের মাধ্যমে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, একটি বাড়ির ৫টি ঘর আগুনে পুড়ে গেছে, শুনেছি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। সহযোগিতা আসলে সাথে সাথে ক্ষতিগ্রস্থ পরিবারকে দেওয়া হবে।


আরো খবর