• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় ফেন্সিডিলসহ এক মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ৬ মে, ২০২৪

রাজশাহীর র‌্যাব-৫ এর সদস্যরা বাঘায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।

Advertisements

সোমবার সকালে বাঘার খানপুর নিচপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার ও মাদক কারবারীকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার মাদক কারবারীর নাম ফারুক হোসেন (২৮)। তিনি বাঘার খানপুর নিচপাড়া এলাকার বাগু মন্ডলের ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে, বাঘা থানার খানপুর গ্রামের মাদক কারবারী ফারুক তার বাড়িতে মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রি করছে। এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যাবের ওই দল তার বাড়ি ঘেরাও করে। এসময় ফারুক পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ১২১ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত ফারুককে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।


আরো খবর