• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

মোহনপুর প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ৫ মে, ২০২৪

মোহনপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী  মেহবুব হাসান রাসেল।

Advertisements

রোববার বিকেলে (৫মে) মোহনপুর উপজেলা ডাকবাংলো চত্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের সুদিন, দুর্দিনের কথা উপস্থাপন করে সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন।

তিনি আরো বলেন, আমার পরিবার আওয়ামী পরিবার। আমি ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সম্পৃক্ত হয়। আওয়ামী লীগের দুর্দিনে আমি ছিলাম নিবেদিত প্রাণ। যার ফলোশ্রতিতে ১/১১ তে কারাগারে যায়। আমি রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে নিজেকে চাকরী কিংবা ব্যবসা প্রতিষ্ঠা করতে পারিনি। আমি মোহনপুর উপজেলার সর্বস্ততের মানুষের আস্থার প্রতিক

তাদের আন্তরিকতা ও ভালাবাসায় গত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর তুলনায় বেশি ভোট পেয়ে ভাইস চেয়াম্যান নির্বাচিত হয়ে পাঁচ বছর যাবত জনগণের পাশে থেকেছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। আজ যাচাই বাছাইয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এজন্য এবারের নির্বাচনে উপজেলাবাসীর নিকট দোয়া ও ভোট প্রার্ধনা করেন তিনি।

উল্লেখ্য, আগামী ২৯ মে তৃতীয় ধাপে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ১ লাখ ৪৫ হাজার। মোট কেন্দ্র সংখ্যা ৪৫টি।


আরো খবর