• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় পদ্মার চরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ৫ মে, ২০২৪

তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে রাজশাহীর বাঘায় পদ্মার চরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

Advertisements

রোববার (৫ মে) সকাল ৯টায় উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে এই নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করা হয়।

নামাজের ইমামতি ও দোয়া প্রার্থনা করেন চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবদুল কালাম আজাদ। এতে অংশ গ্রহন কে চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বাবলু দেওয়ানসহ এলাকার বিভিন্ন পেশাজীবী মুসল্লিগণ।

উল্লেখ্য, প্রায় একমাস যাবত বৃষ্টির দেখা নেই। নদী, নালা, খাল, বিল, পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অগভীর নলকূপ, সেচ পাম্প হ্যান্ড টিউবয়েলে টিউবয়েলের পানি উঠছে না। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। শ্রমজীবী মানুষ রোদে কাজ করতে পারছে না। এমন পরিস্থিতিতে মুসল্লিরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে নামাজ শেষে দোয়া প্রার্থনার আয়োজন করেন।


আরো খবর