• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তীব্র দাবদাহে রাবি মহিলা ক্লাবের স্যালাইন ও বিস্কুট বিতরণ 

রাবি প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ৪ মে, ২০২৪

তীব্র দাবদাহে রাজশাহীতে নেমে এসেছে স্থবিরতা। এই গরমে ক্যাম্পাসের পথচারী, দোকানি, রিক্সা চালক ও কর্মচারীদের মাঝে সাময়িক স্বস্তির উদ্দেশ্যে বিনামূল্যে স্যালাইন পানি ও বিস্কুট বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাব।
শনিবার (৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ক্লাবের সভাপতি তানজিমা ইয়াসমিনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় ক্লাবের সাধারণ সম্পাদক ড. জাকিয়া জিয়াদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ড. জাকিয়া জিয়াদ বলেন, আমরা গতকালকেই এ কাজ করার পরিকল্পনা নিয়েছি। যেখানে সাধারণ কর্মচারীবৃন্দ এবং যারা গরমের মধ্যে খুবই কষ্ট করছে তাদেরকে নিয়ে যেন এ গরমে একটু হলেও স্বস্তি মিটে। আসলে আমরা  শুধু পানি বিতরণ করি না, পাশাপাশি আমাদের বিভিন্ন কার্যক্রম থাকে যেমন শীতবস্ত্র বিতরণসহ নানান কিছু। নিজেদের অর্থায়ন কিংবা বিশেষ অনুদানে আমরা এসব কর্মকাণ্ড পরিচালনা করি।
মহিলা ক্লাবের আরেক সদস্য নীলিমা আফরোজ বলেন, বর্তমান সারা বিশ্বের একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে। এখানে তৃষ্ণার্ত মানুষদেরকে আমরা কিছু সাহায্য করতে পারছি এতেই প্রশান্তি।


আরো খবর