গ্রেপ্তারকৃতর নাম আমিনুল ইসলাম। তিনি রাজশাহী মহানগরীর কর্ণহার থানার ধর্মহাটা এলাকার মৃত খরু মন্ডলের ছেলে।
নগর পুলিশ জানায়, আমিনুল ইসলামের বিরুদ্ধে নগরীর কর্ণহার থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গতকাল বৃহস্পতিবার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আমিনুল ইসলাম কর্ণহার থানার ধর্মহাটা এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কর্ণহার থানা পুলিশের একটি দল রাত ১ টায় অভিযান পরিচালনা করে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আমিনুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






