• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে মদ্যপান অবস্থায় ওয়ার্ড আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩

মোহনপুর প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ৩ মে, ২০২৪

রাজশাহীর মোহনপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ তিন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার নওগাঁ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো,  কেশরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা বিএনপির সভাপতি আলাউদ্দিন আলোর আপন ছোট ভাই আজাহার আলী (৪২), নওগাঁ গ্রামের মৃত আসকান আলীর ছেলে আশরাফ আলী (৪৪), মৃত মফি মন্ডলের ছেলে আলাউদ্দিন মন্ডল (৪৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ রা মে রাত ১০ টার দিকে কেশরহাট পৌরসভার নওগাঁ গ্রামের পূর্বপাড়া বিলের পাশে অভিযান পরিচালনা করে মাদক সেবন অবস্থায় আজাহার, আশরাফ ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করে মোহনপুর থানা পুলিশ।
এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, মাদক সেবন অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। ৩রা মে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আরো খবর