• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাংলাদেশ কারিগরী কলেজ শিক্ষক সমিতি’র মিলন মেলা ও সংবর্ধনা 

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

বাংলাদেশ কারিগরী কলেজ শিক্ষক সমিতি রাজশাহী মহানগরের আয়োজনে মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রাজশাহী পার্ক সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে রাজশাহী মহানগরের সকল কারিগরী প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী পরিবারের সদস্য সমন্বয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান  বাদশা।
বাংলাদেশ কারিগরী কলেজ শিক্ষক সমিতি রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ আবদুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মারুফ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাজকুমার সরকার, বাকশিস রাজশাহী মহানগরের সভাপতি নুরুল ইসলাম, বাকশিস জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আজিজ মন্ডল, সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মধু, বাকশিস মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ এ.এস.এম সুলতানুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফজলে রাব্বী আরেফিন।
এছাড়াও অত্র কমিটি সমুহের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন কারিগরী কলেজের শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি-শরিফুল ইসলাম তোতা নির্বাচিত হওয়ায় অত্র কমিটির পক্ষ থেকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।


আরো খবর