• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরইউজে’র উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বুধবার (০১ মে) রাত ৮টার দিকে ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Advertisements

 

‘শ্রমিকদের বঞ্চিত করে নেতৃত্ব নয়, আরইউজে গর্জে উঠুক আপন শক্তিতে’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি রফিকুল ইসলাম।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকির সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, বিএফইউজের সদস্য বদরুল হাসান লিটন, আরইউজের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকরা আজও মালিক শ্রেণির কাছে শোষিত-বঞ্চিত ও নিপীড়নের শিকার হচ্ছে। শ্রমিকদের দাবি আদায়ে আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। আসলে শ্রমিকদের বঞ্চিত করে আর যাই করুক মালিকরা খুব বেশি লাভবান হতে পারে না।

কিন্তু তারপরও দিনের পর দিন তারা মালিক শ্রেণির কাছে শোষিত। তাই  আজকের এই মে দিবসে আমাদের দীপ্তকণ্ঠে শপথ নিতে হবে, শ্রমিক শ্রেণির ওপর যারাই নিপীড়ন চালাবে তাদেরকে কঠোরহস্তে দমন করতে হবে এবং শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ের কঠোর আন্দোলন আমরা গড়ে তুলতে হবে।


আরো খবর