• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং আইকিউএসি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয়
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় স্বামীর মৃত্যুর ৩ ঘন্টা পর স্ত্রীর মৃত্যু

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

রাজশাহীর বাঘায় স্বামীর মৃত্যুর ৩ ঘন্টা পর স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) রাত সাড়ে ১২টার দিকে স্বামী সেকেন্দার আলী গাজী (৭০) ও রাত সাড়ে ৩টার দিকে স্ত্রী আনোয়ারা বেগম (৬০) মারা যান। তারা গড়গড়ি ইউনিয়নের চাঁদপুর ব্যাংগাড়ি গ্রামের স্বামী-স্ত্রী দম্পতি। তাদের বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর ব্যাংগাড়ি গোরস্থান মাঠে জানাজা শেষে দাফন করা হয়।

Advertisements

জানা যায়, সেকেন্দার আলী গাজীকে বৃহস্পতিবার সকালে অসুস্থতার কারনে রাজশাহীতে ডাক্তার দেখিয়ে বাড়িতে আনা হয়। এরপর সে ভালই ছিল। হটাৎ রাত সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যুর বিষয়ে জানতে পেরে স্ত্রী আনোয়ারা বেগম ৩ ঘন্টা পর রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে মারা যান। তবে স্ত্রী আনোয়ারা বেগম বেশ কিছুদিন থেকে স্টোক করে অসুস্থ হয়ে বিছানায় পড়ে ছিল। সে কোন কথা বলতে পারতো না।

বিষয়টি নিশ্চিত করেন সেকেন্দার আলী গাজীর চাচাত ভাই গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আবদুল গনি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসুর রহমান।
সেকেন্দার-আনোয়ারা দম্পতির ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে।


আরো খবর