• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোটের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
রাজশাহীতে আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোটের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাজশাহীতে আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোটের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোটের আয়োজনে এক দিনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেল চারটার দিকে নাদের হাজীর মোড়ের পাশের রাজশাহী টার্ফ মাঠে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করা হয়।

Advertisements

এ টুর্নামেন্টে আষাড়িয়াদহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির ছাত্র ও কর্মজীবী মানুষের অংশগ্রহণে মোট ছয়টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা জানান, আষাড়িয়াদহের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতেই এ আয়োজন। তারা বলেন, আমাদের আজকের এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হচ্ছে সবাইকে একত্রিত করা। আষাড়িয়াদহের মানুষ রাজশাহীতেও তাদের অস্তিত্ব ধরে রাখতে পেরেছে এই বার্তাই আমরা দিতে চাই।

এ আয়োজন ঘিরে আনন্দ প্রকাশ করেছেন চর আষাড়িয়াদহের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেন, আমরা একসাথে খেলছি, একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে। আগামীতে আমরা সবাই মিলে চর আষাড়িয়াদহকে আরও এগিয়ে নিতে কাজ করবো। খেলার পুরো মাঠজুড়ে ছিল উচ্ছ্বাস, হাসি আর ঐক্যের বার্তা যা আষাড়িয়াদহ ইউনিয়নের তরুণ সমাজকে আরও এক ধাপ কাছে নিয়ে এসেছে।


আরো খবর