• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দুর্গাপুরের হোজা নদী রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

দুর্গাপুর প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
দুর্গাপুরের হোজা নদী রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত
দুর্গাপুরের হোজা নদী রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা নদী রক্ষা, দখল ও দূষণমুক্ত রাখি এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  সকাল ১১টায় দুর্গাপুর উপজেলার হোজা নদীর উপর অবস্থিত দুর্গাপুর ব্রিজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একসময় হোজা নদী ছিল দুর্গাপুরসহ আশপাশের মানুষের জীবিকা, কৃষি ও পরিবেশের প্রাণ। কিন্তু এখন এই নদী দখল, দূষণ ও বর্জ্য ফেলার কারণে ধীরে ধীরে মৃতপ্রায় হয়ে পড়েছে। বক্তারা অবিলম্বে নদী দখলমুক্ত করা, দূষণ নিয়ন্ত্রণ ও নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা বাপা’র সভাপতি একেএম মোহাইমিনুল হক রেন্টু। সাধারণ সম্পাদক মোঃ রাক্তিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জামাত খান।
এছাড়া উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বাপা’র সভাপতি অবঃ অধ্যক্ষ মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক মোসাঃ সেলিনা বেগম, ভারপ্রাপ্ত সহ-সভাপতি প্রভাষক মোঃ জুয়েল কিবরিয়া, গ্রীণ ভয়েস রাজশাহীর সভাপতি মোসাঃ রাবেয়া খাতুন, কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম এবং নির্বাহী সদস্য মোসাঃ রাশেদা পারভীন প্রমুখ।
বক্তারা আরও বলেন, হোজা নদী শুধু একটি জলাধার নয়, এটি দুর্গাপুর অঞ্চলের পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। তাই নদী রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে। মানববন্ধন শেষে নদী রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা হোজা নদীকে পুনর্জীবিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আরো খবর