• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বরেন্দ্র অঞ্চলের প্রাণবৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় গ্রীন কোয়ালিশনের আঞ্চলিক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
বরেন্দ্র অঞ্চলের প্রাণবৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় গ্রীন কোয়ালিশনের আঞ্চলিক কমিটি গঠন
বরেন্দ্র অঞ্চলের প্রাণবৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় গ্রীন কোয়ালিশনের আঞ্চলিক কমিটি গঠন

বরেন্দ্র অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, কৃষি প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষা ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় গ্রীন কোয়ালিশনের বরেন্দ্র অঞ্চল কমিটি গঠন হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে পবা উপজেলার বায়া মোড়ে অবস্থিত রাজশাহী বারসিক রাজশাহী আঞ্চলিক রিসোর্স সেন্টারে কনফারেন্স হলে নাচোল, তানোর, পবা এবং রাজশাহী মহানগর সহ উপজেলা ভিত্তিক কমিটি কমিটিগুলোর প্রত্যক্ষ ভোটে বরেন্দ্র অঞ্চল গ্রীন কোয়ালিশনের বরেন্দ্র অঞ্চল কমিটি গঠন করা হয়।

Advertisements

এতে সভাপতি নির্বাচিত হন বরেন্দ্র অঞ্চলের কৃতি সন্তান নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, পদাধিকার বলে সদস্য সচিব নির্বাচিত হন নৃবিজ্ঞানী ও পরিবেশ আইন গবেষক মো. শহিদুল ইসলাম। সহ-সভাপতি নির্বাচিত হন রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছি গ্রামের নারী ও পরিবেশ কর্মী রহিমা বেগম ও তানোর উপজেলার স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী নুর মোহাম্মদ। সভাপতি পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। উল্লেখ্য যে, গ্রীন কোয়ালিশন ( সবুজ সংহতি) রাজশাহী তথা বরেন্দ্র অঞ্চলে পরিবেশ, কৃষি প্রাণবৈচিত্র্য এবং প্রান্তিক মানুষের অধিকার সুরক্ষায় একটি নাগরিক প্রেসার গ্রুপ হিসেবে ভূমিকা পালন করছে।

সভাপতি মাহবুব সিদ্দীকি বলেন, বরেন্দ্র অঞ্চল একটি খরাপ্রবণ অঞ্চল, এখানে যেড হারে বৃক্ষ কর্তন আর গ্রামে তিন ফসলি জমিতে পুকুর খনন, নগরে পুকুর খনন করা হচ্ছে, যে হারে উন্নয়নে নামে গাছ কাটা হচ্ছে তাতে আমাদের পরিবেশ এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। আমরা পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন চাইনা।

বারসিকের গবেষক শহিদুল ইসরাম বলেন, কৃষিতে যে হারে রাসায়নিক কীটনাশক ব্যবহার হচ্ছে তাতে প্রাকৃতিক পরিবেশ এবং জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়েছে। হরমন ব্যবহার করে এখন মাছ বড় করা হয় দ্রুত, এগুলো খেয়ে মানুষের ক্যান্সার বেড়ে যাচ্ছে। একটি সুস্থ ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা ছাড়া আগামীতে আরো ভয়াবহ বিপর্যয়ও নেমে আসবে। সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জুলাই ৩৬ পরিষদের আহবায়ক মাহমুদ জামাল কাদেরী, পরিবেশ কর্মী নাদিম সিনা, ঈয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চ্যাঞ্জ এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, তানোর উপজেলা গ্রীন কোয়ালিশন আহ্বায়ক অসীম কুমার সরকার, সাধারণ সম্পাদক কৃষক জায়দুল ইসলাম, সচেতন নাগরিক সমাজের আলমাস উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ।


আরো খবর