• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কৃষকদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না: খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

কৃষকদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার দুপুর ১টার দিকে রাজশাহী সার্কিট হাউসে রাজশাহী বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ ২০২৫- এর প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদকিদের কথা জানান তিনি।

Advertisements

তিনি বলেন, কৃষকরা এ দেশের খাদা নিরাপত্তার ফ্রন্ট লাইনের সোলজার (যোদ্ধা)। একদম সামনের কাতারে সৈনিক। তাদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা হবে না। আমার এটা নিয়ে আলোচনা করি খাদ্য উৎপাদের ব্যায় বাড়ছে। এটা মাথায় রেখে আমার গত বারের চেয়ে বোরো মৌসুমে কেজিতে ৪টাকা করে বেশি দাম দেওয়া হয়েছে। সরকার বেশি দাম দিয়ে কিনছেন। এবারের আমনের ব্যপারেও সরকার ঠিক করবে কৃষকের খরচ আসলে কত হয়েছে। কৃষকের লাভ রেখেই আমার ফুলড প্লানিং কমিটির থেকে সেই দাম নির্ধারণ করে দিবে। খাদ্য উপদেষ্টা আরো বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে।

চার মাসে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে, এটি চলমান থাকবে। পাশাপাশি আসন্ন বোরো মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাজশাহী অঞ্চলকে দেশের খাদ্য গুদাম হিসেবে আখ্যায়িত করে খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য উৎপাদন ও মজুত দুটোই পর্যাপ্ত থাকবে।

নিম্ন আয়ের মানুষের মাঝে ভালো মানের চাল বিতরণ করা হচ্ছে। তিনি আরও জানান, চালের ব্যাপক চাহিদা থাকায় কিছুটা আমদানি প্রয়োজন হচ্ছে। এখন চাল শুধু মানুষের খাবার নয়, পশু-পাখি, গরু-ছাগল ও মাছের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। তবে আমার এবার গত বারের মত ব্যপক আকারে আমদানী করবো না। এবার সামন্য পরিমান আমদানী করতে হবে। এবছর সর্বোচ্চ চার লাখ মেট্রিটন চাল আমদানী করবো। এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশসনসহ খাদ্য বিভাগের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো খবর